বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

নরসিংদীতে বাসের চাপায় মা-মেয়ে নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ওই মা-মেয়ের নাম টুম্পা বেগম (২৬) ও নিশি আক্তার (৬)। তারা রায়পুরা উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী ও মেয়ে। দুই বছর আগে মারুফ ও টুম্পার বিচ্ছেদ হয়। এরপর থেকে ওই এলাকাতেই বসবাস করতেন টুম্পা ও নিশি। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, টুম্পা বেগম প্রতিদিনের মত সকালে মেয়ে নিশিকে নিয়ে তাঁর স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন তাঁরা। ওই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যায়।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বাসের নিচ থেকে টুম্পা বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে টুম্পা বেগমেরও মৃত্যু হয়। সেখান থেকেই লাশ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মায়েরও মৃত্যু হয়েছে বলে জেনেছি। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit