শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

ই-সিগারেট নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ই-সিগারেট মূলত এক ধরণের নিকোটিনযুক্ত তরল; যাতে তাপ দিয়ে ধোয়া সৃষ্টি করা হয়। সাধারণত ধুমপায়ীদের ধুমপান ছাড়াতে সিগারেটের বিকল্প হিসেবে ভ্যাপের ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়াতে ভ্যাপ বিনোদনমূলক পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে দেশটির তরুণ-তরুণীরা এর প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, ভ্যাপিংয়ের মধ্য দিয়ে দেশটির তরুণ প্রজন্মরা নিকোটিনে আসক্ত হয়ে পড়ছে। মঙ্গলবার (২ মে) এক ঘোষণায় বাটলার বলেন, তামাকেরই অন্য আরেকরুপ ভ্যাপ।একে চকচকে মোড়কে মুড়িয়ে মিষ্টি স্বাদ যুক্ত করে ভ্যাপ নাম দেয়া হয়েছে। এ কারণেই তরুণ-তরুণীরা এর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে।
 
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ই সিগারেটও ঝুঁকিমুক্ত নয়। এতে বিভিন্ন ধরণের কেমিক্যাল রয়েছে। দীর্ঘদিন ধরে সেবন করলে নানারকম স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। এক গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ার ১৪-১৭ বছর বয়সীদের মধ্যে প্রতি ৬ জন এবং ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৪ জন ভ্যাপিংয়ে আসক্ত। এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকার বলেছেন,  ভ্যাপ সেবনের কারণে দেশের অধিকাংশ জনগণ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি যারা কখনও ধুমপান করেননি তারাও এর বাইরে নয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit