শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

এখনই কোয়াডে নতুন সদস্য নেয়ার পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় কোয়াড জোটের নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার অল্প কয়েকদিন আগেই সোমবার (১ মে) হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ জুন জোটের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। অস্ট্রেলিয়ায় সিডনিতে এ সম্মেলন হবে।

 হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘কোয়াড দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়। কোয়াড এখনো তুলনামূলকভাবে একটি নতুন অংশীদারত্বমূলক জোট। এ সময়ে কোয়াডে নতুন সদস্য নেওয়ার কোনো পরিকল্পনা নেই।’কারিন জ্যঁ-পিয়েরে আরও বলেন, ‘কোয়াডের সদস্য দেশগুলো আপাতত জোটের শক্তি-সামর্থ্যের দিকগুলো সুদৃঢ় করার ব্যাপারে মনোযোগী হতে সম্মত হয়েছে।

’ তবে কোয়াড জোট ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদারদের সঙ্গে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগকে স্বাগত জানায় বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ২৪ মে অনুষ্ঠেয় কোয়াডের সিডনি শীর্ষ সম্মেলনে জলবায়ু, বৈশ্বিক স্বাস্থ্য, অবকাঠামোসহ অনেক বিষয় গুরুত্ব পাবে বলে জানান কারিন জ্যঁ-পিয়েরে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit