শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তাব পেয়েছেন রোনালদো!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দ্বন্দ্বের পর ইউরোপে অন্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন রোনালদো। কিন্তু কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত মোটা অঙ্কের প্রস্তাবে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা।

সেখানেও সময়টা ভালো যাচ্ছে না তার। ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা খারাপ না হলেও দল নেই সুবিধাজনক অবস্থানে। সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল-নাসর। লিগ শিরোপার দৌড়েও আল-ইত্তিহাদের পেছনে পড়ে গেছে ক্লাবটি। এসব কিছুর বাইরেও আরবের সংস্কৃতি, ভাষা ইত্যাদি জটিলতায় আল-নাসরে রোনালদো খুশি নন বলেই জানাচ্ছে, ‘এল ন্যাসিওনাল’।
 
যার কারণে আবার ফিরে যেতে চান ইউরোপে। বিশেষ করে স্পেনের শহর মাদ্রিদে। যেখানে তিনি কাটিয়েছেন নয়টি বছর। আর সত্যি সত্যি রোনালদো যদি মাদ্রিদে ফিরে আসেন, তাহলে তার জন্য একটি প্রস্তাব দিয়ে রেখেছে স্পেনের শহরটির ক্লাব ‘রিয়াল মাদ্রিদ‘। ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার তিনি। এখানে তিনি ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করার পাশাপাশি জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, দুটি লা লিগা ট্রফিসহ একাধিক শিরোপা। চার বার জিতেছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘ব্যালন ডি অর’।
 
তবে রিয়ালে এবার তিনি খেলোয়াড় হিসেবে যোগ দেয়ার প্রস্তাব পাচ্ছেন না। এল ন্যাসিওনালের দাবি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিশ্চিত করেছেন যে মাদ্রিদে ফিরলে সান্তিয়াগো বার্নাব্যুতে  রোনালদোর কাজের অভাব হবে না। কিন্তু সেটা ফুটবলার হিসেবে নয়। কারণ সে প্রক্রিয়া অনেক আগে শেষ হয়ে গেছে। তাকে ক্লাবের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রিয়ালের এ প্রস্তাব সাড়া দিতে হলে আগে আল-নাসরের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাতে হবে রোনালদোকে। ইতি টানতে হবে ফুটবল ক্যারিয়ারের। তবে পর্তুগিজ তারকা এখনই বুট জোড়া তুলে রাখবেন কিনা সেটাই বড় প্রশ্ন। অবশ্য ফুটবল থেকে অবসরের পর প্রিয় ক্লাব রিয়ালের হয়ে কাজ করার প্রস্তাবটি লুফে নিতেই চাইবেন রোনালদো।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit