বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই কিশোরীসহ সাত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্য থেকে ৯০ মাইল দূরে হেনরিয়েটা শহরের একটি মাঠ থেকে নিখোঁজ থাকা দুই কিশোরীসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় সোমবার (১ মে) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই ১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার ও ১৬ বছর বয়সী ব্রিটনি ব্রুয়ারসহ জেসি এল. ম্যাকফ্যাডেনের (৩৯) নামে নিখোঁজ বিজ্ঞপ্তি জারি করে ওকলাহোমা হাইওয়ে পেট্রোল।

এদের মধ্যে ম্যাকফ্যাডেন একজন তালিকাভুক্ত যৌন অপরাধী এবং পুলিশের ধারণা, নিহত দুই কিশোরী আইভি ও ব্রিটনি তার সঙ্গে অবস্থান করছিলেন।

সোমবার সকালে হেনরিয়েটাতে এই দুই কিশোরীকে শেষ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে তারা ম্যাকফ্যাডেনের সাথে ভ্রমণ করছিলো।

ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, তাৎক্ষণিকভাবে সাতটি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। ম্যাকফ্যাডেন ও নিখোঁজ দুই কিশোরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিখোঁজ সবার মরদেহ পেয়েছি বলে ধারণা করছি। এখন শুধু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।

ইতিমধ্যে দুই কিশোরীর পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, নিহতের মধ্যে কয়েকজন হেনরিয়েটা পাবলিক স্কুলসের শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit