মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

বড় বোনকে দুটি ফ্ল্যাট উপহার দিলেন আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট, বলিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী। এক যুগের অভিনয় ক্যারিয়ারে দর্শকের যেমন ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার বড় বোনকে দুটি ফ্ল্যাট উপহার দিলেন এই অভিনেত্রী।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়া ভাট তার দুটি ফ্ল্যাট বড় বোন শাহিন ভাটকে উপহার দিয়েছেন। দুটি ফ্ল্যাটই জুহুর গিগি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় অবস্থিত, যার মূল্য ৮.৯৯ কোটি রুপি। গত ১০ এপ্রিল আলিয়া তার এই উপহারের দলিলে স্বাক্ষর করেন।

২০১৫ সালে আলিয়া ভাট ফ্ল্যাট দুটি অভিনেতা অনুপম খের ও তার স্ত্রী কিরন খেরের কাছ থেকে কিনেছিলেন। একটি ফ্ল্যাট ৮৮৯ স্কয়ার ফিটের, অন্যটি ১১৯৭ স্কয়ার ফিট। প্রতি ফ্ল্যাটের জন্য একটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তান জন্ম দেন আলিয়া।

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। গত বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী। বর্তমানে বলিউড ও হলিউডের দুটি সিনেমার কাজ রয়েছে আলিয়ার হাতে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit