রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

পায়ে ব্যথা দূর হবে এক ব্যায়ামেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কাজের কারণে অনেকের একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে কোমর, পায়ে ব্যথার অনুভূতি সকলেরই হয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই দেহের ভার গিয়ে পড়ে পায়ের ওপর। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকেরা প্রথমেই পরামর্শ দেন ওজন কমানোর। কিন্তু সে তো সময়সাপেক্ষ ব্যাপার। তৎক্ষণাৎ আরাম পেতে গেলে একটি ব্যায়াম করলেই উপকার মিলবে।

কীভাবে অভ্যাস করবেন এই ব্যায়াম?

প্রথমে দেওয়ালের দিকে পা করে, সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ুন। ধীরে ধীরে পা দেওয়ালের উপর তুলতে থাকুন। এমনভাবে পা দেওয়ালে রাখবেন, যেন আপনার পা দু’টি দেওয়ালের বিপরীতে সমান্তরাল ভাবে থাকে। কোমর থাকবে মেঝে ও দেওয়ালের সংযোগস্থলে। এই অবস্থা ধরে রাখুন ১ মিনিট। পা নামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। একইভাবে ৫ বার করুন।

পা উঁচু করে তুলে রাখলে শরীরে কোন কোন অঙ্গ ভালো থাকে?

রক্ত সঞ্চালন ভাল হয়

সাধারণত মাথা থেকে পা, এই অভিমুখে গোটা দেহে রক্ত সঞ্চালন হয়। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে পা উল্টো করে রাখলে রক্ত আবার বিপরীত দিকে প্রবাহিত হয়। সারাদিন দাঁড়িয়ে কাজ করার পর পা ফোলা, পায়ে ব্যথার সমস্যা অনেকটাই কমে।

রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে না

দীর্ঘক্ষণ পায়ের উপর চাপ পড়লে অনেকেরই পায়ের ত্বকের ওপর রক্তজালিকা ফুটে ওঠে। কারও পায়ে আবার রক্ত জমাট বাঁধার মতো সমস্যাও দেখা যায়। পা উল্টো করে দেওয়ালের দিকে তুলে রাখলে রক্তের সঙ্গে শরীরে অতিরিক্ত তরল পায়ে জমতে পারে না।

হ্যামস্ট্রিং ও কোমর আরাম পায়

খুব কষ্টকর না হলেও এই ব্যায়ামে হালকা স্ট্রেচ হয়। ফলে হ্যামস্ট্রিং, গ্লুট্‌স, হিপ এবং মেরুদণ্ডের অতিরিক্ত চাপ কিছুটা হলেও কমে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit