বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

নরসিংদীর আমদিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের ৬০ বছরের পুরনো মাথরা বাইতুন নূর জামে মসজিদের পরিবেশ নষ্ট করাসহ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (২৯ এপ্রিল) মাধবদী থানায় মসজিদের মুসল্লীগণের গণস্বাক্ষরকৃত একটি অভিযোগ দেয়া হয়েছে।  

অভিযোগের ভিত্তিতে ও সরজমিন গিয়ে জানা যায়, মাথরা জামে মসজিদটি এই গ্রাম তথা আশেপাশের এলাকার প্রথম মসজিদ। মসজিদের সীমানা ঘেঁষে বিশ থেকে পচিশ বছর আগে বাড়ির জমি ক্রয় করেন মর্জিনা ও তার স্বামী হারিছ মিয়া। তাদের ক্রয়কৃত জমির সীমানা ছাড়িয়ে মসজিদটির খালি জমি ভোগদখলের চেষ্টা করে আসছেন তারা।

মসজিদের মুসল্লীরা বিভিন্ন সময়ে মর্জিনার এমন কর্মকাণ্ডে বাঁধা দিলে শুনতে হয় অকথ্য ভাষায় গালাগালি এমনকি মিথ্যা নারী নির্যাতনের মামলার হুমকিও। গত ২৬ রমজান মসজিদের ব্যবহৃত টয়লেটের ময়লা-আবর্জনা বের হওয়ার পাইপ ও টয়লেটের চাক ভেঙে দেন মর্জিনা ও তার স্বামী। এতে মসজিদের ইমাম এবং নামাজ পড়তে আসা মুসল্লীরা দুর্গন্ধে সমস্যায় পড়েন।

স্থানীয়দের অভিযোগ, মর্জিনা এই এলাকায় বসবাস শুরু করার পর থেকেই পাড়া-প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকেন। সবসময় তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদ সৃষ্টি করাটা মর্জিনার নেশা। মর্জিনার বেফাঁস গালাগালি ও আচার-আচরণের জন্য প্রতিবেশিরাও তার বাড়িতে যাতায়াত ও কথাবার্তা বন্ধ করে দিতে বাধ্য হয়।

মাথরা বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বলেন, মিথ্যা স্বাক্ষী দেওয়া আর মিথ্যা মামলা করা মর্জিনার নেশা। স্থানীয় ওয়ার্ড মেম্বারকে জানিয়েও মর্জিনাকে থামানো যায়নি। মাধবদী থানায় মসজিদের মুসল্লীদের গণস্বাক্ষরকৃত একটি অভিযোগ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit