মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের হতাশ না হওয়ার আহ্বান এরদোগানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের ভয়ংকরতম ভূকিকম্পে ঘর-বাড়ি হারিয়ে যারা নিঃস্ব হয়েছেন তাদের আশার বাণী শোনালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়াদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর হুররিয়াতের।
 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যেই বাড়ি নির্মাণ শুরু করেছে এরদোগান সরকার। এ অবস্থায় সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ করেছেন তিনি। রোববার ভূমিকম্পে বেঁচে যাওয়াদের ‘ভাই’ সম্বোধন করে টুইটবার্তায় এরদোগান বলেন, আমরা আপনাদের কথা ভুলে যাইনি। আপনাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। 

ফেব্রুয়ারিতে ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছেন। এ কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত ১১ প্রদেশে পুনরায় ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন এরদোগান। তিনি বলেন, বিভিন্ন অস্থায়ী বাড়িতে প্রায় ৩৫ লাখ মানুষকে আশ্রয় প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৩০ বিলিয়ন তুর্কি লিরা বণ্টন করে দেওয়া হয়েছে। এরদোগান আরও বলেন, ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজার বাড়ি নির্মাণ শুরু হয়ে গেছে। প্রায় ৬০ হাজার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit