রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সুস্থতার জন্য নখের সুরক্ষায় খেয়াল রাখুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নখের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা। জলপাই তেল, দুধের সর ও অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভারের ব্যবহার নখকে পরিষ্কার ও সুস্থ রাখে। 

জলপাই তেল ও নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে ভালো ব্র্যান্ড বাছাই করুন। আর দুধের সর ঘরে বানিয়ে নিতে পারেন। নখের পরিচর্যার কিছু টিপস নিচে দেওয়া হলো-

১. একটি বাটিতে জলপাই তেল নিন এবং তার মধ্যে নখ চুবিয়ে রাখুন। ১০ মিনিট পর তুলা দিয়ে নখ থেকে অতিরিক্ত তেল মুছে ফেলুন।

২. হাত ভালো করে ধুয়ে হ্যান্ড ক্রিম লাগান। এতে হাত শুকাবে না। সাধারণত শুষ্ক নখ বেশি ভাঙে।

৩. শুষ্কতা এড়াতে অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভার ব্যবহার করুন।

৪. দুধের সর লাগিয়ে হালকাভাবে নখে ম্যাসাজ করুন।

৫. ভালো মানের নেইল বাফার ব্লক দিয়ে ফিনিশিং দিন। এটি নখে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit