বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জয়পুরহাটে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ভাই  নিহত, অপর ভাই আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View
মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা এলাকায় ইট বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে চালকের সহকারী মিঠুন হোসেন দয়ালের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিঠুন আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে রায়কালীর দিকে যাচ্ছিলেন মিঠুন ও তার ভাই হাসান। মিঠুন সে গাড়ির হেলপার ও তার ভাই হাসান গাড়ি চালাচ্ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে তারা দুজনেই আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit