সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

মঞ্চে ওঠার ৫ মিনিট আগে যে কাণ্ড ঘটল জাহ্নবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : তারকাসন্তান হয়েও নিজের চেষ্টায় বলিউডে আত্মপ্রকাশ করেছেন জাহ্নবী কাপুর। সামাজিক মাধ্যমেও অত্যন্ত সক্রিয় জাহ্নবী। তার সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবিসহ জানালেন সামাজিকমাধ্যমে। 

দেখা যায়, গাঢ় বেগুনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তার সজ্জাশিল্পী। কিছুতেই চেন আটকানো যাচ্ছে না। অভিনেত্রীর মুখভার। সেই ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন— ‘যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফরম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!’

ইনস্টাগ্রামে জাহ্নবীর একগুচ্ছ ছবির একটিতে দেখা যায়, একজন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পেছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় জাহ্নবী অন্য এক জনের দেওয়া পোশাক পরে সিঁড়িতে বসে হাঁটছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফরম করতে ওঠেন জাহ্নবী।

সেই পুরস্কার অনুষ্ঠানে জাহ্নবী মনোনীত হয়েছিলেন সেরা অভিনেত্রীর তালিকায়। তবে তাকে টেক্কা দিয়ে সেরার সম্মান জিতে নেন আলিয়া ভাট। জাহ্নবী এতে একটুও দমেননি। তিনি লম্বা ইনিংস খেলতে চান। 

‘মিলি’র পর তাকে দেখা যাবে ক্রিকেটভিত্তিক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘এনটিআর ৩০’ নামের সেই ছবির পোস্টার ইতোমধ্যে সাড়া ফেলেছে। এ ছাড়া জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’সহ আরও একগুচ্ছ ছবির কাজ।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit