রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ভাঙা ব্রিজ দেখে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ভালুকায় ভাঙা ব্রিজ দেখে ফেরার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— উপজেলার মামারিশপুর গ্রামের হুমায়ুনের ছেলে দিলীপ মিয়া (১৮), ছফির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২৮)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে এমরান (৩০)।

স্থানীয়রা জানান, গত দুদিন আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের খীরু নদীর ওপর বেইলি ব্রিজটির বিদ্যুতের ট্রান্সফরমারবাহী একটি লরি নিয়ে নদীতে ভেঙে পড়ে। শুক্রবার দুপুরে এক মোটরসাইকেল দিয়ে তিনজন মিলে সেই ভাঙা ব্রিজ দেখতে যান। রাতে ভালুকায় ফেরার পথে মোটরসাইকেলটি দ্রুতবেগে চালিয়ে এসে ঢাকাগামী একটি বাসের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দিলীপ মিয়া ও মানিক মিয়া মারা যান। গুরুতর আহত এমরানকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit