সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

ইউরোপের ৩ দেশে গান গাইতে গেলেন আঁখি আলমগীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : গানের কনসার্টে অংশ নিতে ইউরোপ গিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গতকাল রাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। 

এই ট্যুরে তিনি গান করবেন বেলজিয়াম, প্যারিস ও ইতালিতে। তিনটি স্টেজ শো শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। 

যাওয়ার আগে বলেন, ‘রোজার মাসে কোনো শো করিনি। ঈদ উপলক্ষ্যে ইউরোপের তিনটি দেশে শো করার বিষয়টি আগেই ফাইনাল করা ছিল। এবার সেগুলো করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি ভ্রমণ হবে।’ 

এদিকে ঈদ উপলক্ষ্যে এ সংগীতশিল্পীর কণ্ঠে দুটি নতুন গানও প্রকাশ হয়েছে। এগুলোর একটির শিরোনাম ‘কোথায় রেখেছ আমায়’। 

এসব গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি সবসময় ভালো গানের পক্ষে, ভিউয়ের নয়। নিজেও ভালো গান গাইবার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পছন্দ করি। একটি ভালো গান ঘিরে আমার যে টার্গেট, তা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এটাই আমার প্রাপ্তি।’

 

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit