সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

হঠাৎ দুপুরে রাস্তায় নুসরাত, এ নিয়ে মুখ খুললেন ২ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান তীব্র গরমে দুপুরে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়েন। পরে আচারের নস্টালজিয়ায় পুরনো দিনে ফিরে গেছেন। রাস্তার পাশেই আচারের গাড়িতে সারি দিয়ে তেঁতুল, আম, মরিচের আচার সাজানো। তা দেখে লোভ সামলে ধরে রাখতে পারলেন না নিজেকে। আর সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে করলেনও শেয়ার।

ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, সেই পুরনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালোবাসা— এর থেকে ভালো আর কী হতে পারে! এই সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।
নুসরাতের এ ভিডিও দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলেন মিমি চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায়।

মিমির মন্তব্য, সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।

কৌশানীর মন্তব্য, এ মুহূর্তে আমার এ আচারেরই প্রয়োজন।

বিভিন্ন সময়ে টালিপাড়ায় নায়িকাদের পারস্পরিক সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে এ যাত্রায় যে তিন অভিনেত্রীকে এক সূত্রে গেঁথে দিল আচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ মুহূর্তে মিমি ব্যস্ত ‘রক্তবীজ’ সিনেমার ডাবিংয়ে। অন্যদিকে নুসরাত ‘শিকার’ সিনেমার শুটিং শুরু করেছেন। এ সিনেমাতে নুসরাত ছাড়াও রয়েছেন যশ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit