শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সুস্থ থাকতে সকালের নাস্তায় খেতে পারেন ওটস চাপটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার আর পরিমিত ব্যায়ামেই সুস্বাস্থ্য পাওয়া সম্ভব। তাই সকলেরই চেষ্টা করা উচিত তিন বেলাতেই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই স্বাস্থ্যকর কী খাওয়া যায় এই চিন্তায় অস্থির হন অনেকে। এমন পরিস্থিতির জন্যই রইলো স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। 

স্বাস্থ্যকর নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন ওটস চাপটি। রইলো রেসিপি। 

উপকরণ:  মটর ১/২ কাপ

পানি ২ ১/৪ কাপ

ওটস/ লাল চালের গুঁড়ো ১ ৩/৪ কাপ

মধু ১ টেবিল চামচ

তিসি গুঁড়ো ৩/৪ টেবিল চামচ

বেকিং পাউডার ১ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স ১ ১/২ চা চামচ

লবণ ১ চা চামচ

প্রণালি : একটি বড় বাটিতে আগের রাতেই মটর ভিজিয়ে রাখুন। সকালে মটরের পানি ঝরিয়ে একটি ব্লেন্ডারে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ বেশি ঘন হলে পানি মিশিয়ে একটু পাতলা করে নিন। এবার চুলায় তাওয়া গরম করুন। ১/৩ কাপ মিশ্রণ গরম তাওয়ায় ৪ ইঞ্চি চওড়া করে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট পর উল্টে অপর পিঠ সেঁকে নামিয়ে নিন। এভাবে বাকি মিশ্রণ দিয়ে আরো কয়েকটি ওটস চাপটি তৈরি করে নিন। ওটস চাপটি দেখতে বাদামি রঙের এবং মচমচে হবে। এটি আপনি গরম গরম পরিবেশন করতে পারেন ঝাল চাটনি অথবা সবজি দিয়ে।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit