সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

আত্মহত্যা প্ররোচনা মামলায় নির্দোষ জিয়ার প্রেমিক সুরজের পোস্ট!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : নির্দোষ প্রমাণিত হওয়ার পর মিডিয়ার সামনে মুখ খোলেননি সুরজ (Sooraj Pancholi)। তবে ইনস্টাগ্রামে ২২ বছর বয়সী তারকা নিজের প্রথম প্রতিক্রিয়া জানালেন। এছাড়া এ নিয়ে সামাজিক মাধ্যমে সুরজ পোস্টে তিনি লেখেন, ‘সত্যের জয় সব সময় নিশ্চিত’। সঙ্গে ‘ঈশ্বর মহান’ হ্যাশট্যাগ দেন তিনি। এদিন বেলা ১১টার দিকে মা জরিনা ওয়াহাবের সঙ্গে আদালত চত্বরে উপস্থিত হন সুরজ। ‘হিরো’ তারকা পরনে ছিল সবুজ রঙা ফুল শার্ট এবং জিন্স। এদিন মিডিয়ার ক্যামেরা তাকে ছেঁকে ধরলেও কোনও প্রশ্নের জবাব দেননি সুরজ।

এদিকে, এ সম্পর্কে সুরজ কোনো কথা না বললেও তার আইনজীবী প্রশান্ত পাতিল সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘গত ১০ বছরে একটা রায়ও সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে যায়নি। মুম্বাই পুলিশ বা সিবিআই নিজেদের তদন্তে সুরজের বিরুদ্ধে কোনোরকম তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি’। তিনি আরও জানান, এ মামলায় ২২ জন আদালতে সুরজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। সেই সব খতিয়ে দেখবার পরেও আদালত সুরজকে নির্দোষ ঘোষণা করেছে বলে জোর দিয়ে জানান অভিনেতার আইনজীবী।

মাত্র ২৫ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন অভিনেত্রী জিয়া খান (Jiah Khan)। ২০১৩ সালের ৩রা জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। সেই সময় সুরজের বয়স ছিল ২২ বছর। তখনও অভিনয়ের দুনিয়ায় পা রাখেননি তিনি। লিভ ইন সঙ্গীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে ২০১৩-র জুন মাসেই গ্রেফতার হন সুরজ, প্রায় এক মাস পর জামিন মেলে।
সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit