মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ডোমারে চিকনমাটি পূর্ব ধনীপাড়া জামে মসজিদে মিনার স্থাপন কাজের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী চিকনমাটি পূর্ব ধনীপাড়া দোতালা জামে মসজিদে মিনার স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহঃবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় প্রধান অতিথি হিসাবে মিনার স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সফল মেয়র জননেতা আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। 

এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা আ’লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যপক খায়রুল আলম বাবুল, মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রবিউল আলম রব্বি, দরিমামুদ সরকার হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ফারুক বীন মোর্শেদ কাজল, সমাজ সেবক রশিদুল হক ধৌলু, মসজিদের মতোয়াল্লি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী মোমিনুর ইসলাম রব্বু প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আবু জাফর।

উল্লেখ্য- ১৮৯৮ সালে মরহুম দরিমামুদ সরকার মসজিদের জায়গাটি ওয়াকফ্ করেন। ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। সেই থেকে এলাকাবাসীর সহযোগিতায় পাকা করণ করা হয়। বর্তমানে দ্বিতীয় তলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ছাদে একটি গুম্বুজ নির্মাণ করা হয়। আজ আরেকটি মিনার স্থাপন কাজের উদ্বোধন করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit