সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রায় সময় আলোচনা-সমালোচনায় থাকেন জি-বাংলার মাধ্যমে আলোচনায় আসা কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জন্যও কটাক্ষের মুখে পড়তে হয় এ শিল্পীকে। এবার মঞ্চে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণ করতে দেখা গেল নোবেলকে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীত পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয় নোবেলকে। স্থানীয়রা জানান, ওই দিন রাত ৯টার দিকে মঞ্চে গান পরিবেশনের কথা ছিল নোবেলের। কিন্তু সে মঞ্চে উঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করেন। মাতলামি করতে করতে বসে পড়েন। 

মঞ্চে এমন অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। একপর্যায়ে তারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন গায়ক নোবেলকে। পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চ থেকে সরিয়ে নেয় তাকে। এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নোবেলকে মাতলামি করা ছাড়াও মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙচুর করতে দেখা গেছে।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit