সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

‘আমরা একে অপরের সব চেয়ে বড় ফ্যান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : এরই মধ্যে মুম্বাই, লন্ডন, রোম, লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ার হয়েছে সিটাডেলের। এখন পর্যন্ত প্রায় সব প্রিমিয়ারেই প্রিয়াঙ্কার সঙ্গেই দেখা গেছে নিক জোনাসকে। লালগালিচায় এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন হলিউডের এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি। লন্ডন থেকে রোম, নিজেদের প্রেমের রঙে লাল গালিচায় রং ভরেছেন প্রিয়ঙ্কা ও নিক। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের প্রিমিয়ারে প্রিয়াঙ্কার পাশে দেখা গেল না নিককে।

কিন্তু কোথায় ছিলেন তিনি?

উত্তর পাওয়া গেল প্রিয়াঙ্কার কাছেই। সে দিন জোনাস ব্রাদার্সের কনসার্ট থাকায় প্রিমিয়ারে আসতে পারেননি নিক। তবে প্রিয়াঙ্কা যাতে থাকতে পারেন, তার জন্য কনসার্ট এক ঘণ্টা পিছিয়েও দিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা দুজনের একে অপরের সব থেকে বড় ফ্যান। আমরা একে অপরের জন্য তালি বাজাতে সব সময় উপস্থিত থাকার চেষ্টা করি। এটাই আমাদের পরিবার।’ দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখতে পান তিনি।

প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনও তাতে বাধা দেননি। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি।

প্রিয়াঙ্কার এই কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ দিয়েছেন নিক। লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে লাল পোশাকে লাস্যময়ী রূপে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। রেড কার্পেটে প্রিয়াঙ্কার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়ঙ্কার ওপর থেকে চোখ সরাতে পারছিলেন না নিক। শুধু তা-ই নয়, পরে সরে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে প্রিয়াঙ্কার একাধিক ছবিও তোলেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত পপ তারকা।

সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit