সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

২৩ বছর পর একই চরিত্রে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ২৩ বছর পর আবার একই নামের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। আবারো তাকে নন্দিনীর চরিত্রে দেখা যাবে। এবার এই একই নামের চরিত্রে দুই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা জানালেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। হাম দিল দে চুকে সনম ছবিতে ঐশ্বরিয়ার চরিত্রের নাম ছিল নন্দিনী। এখন তাকে মণি রত্নমের পন্নিয়িন সেলভান ছবিতেও রানি নন্দিনীর চরিত্রে দেখা যাচ্ছে। 

তিনি জানান, এমন দুই শক্তিশালী নারীর চরিত্রে অভিনয় করতে পেরে তিনি ধন্য। গত বছর পন্নিয়িন সেলভান-১ মুক্তি পেয়েছিল। এবার ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে পন্নিয়িন সেলভান-২। মঙ্গলবার ছবির প্রচার অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয় আবার এই নন্দিনীর চরিত্রে অভিনয় করে তার কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, হাম দিল দে চুকে সনম ছবির নন্দিনী মানুষের মনে থেকে গেছে। আমার কাছেও এ চরিত্রটা ভীষণ স্পেশাল ছিল। সঞ্জয় লীলা বনশালির পর আবার মণির সঙ্গে এই একই নামের চরিত্রে অভিনয় করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আমি খুব ভাগ্যবতী যে আমি পর্দায় এমন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করতে পেরেছি।

হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনেত্রীকে আগের সাজে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে সালমান খান অর্থাৎ সমীরের প্রেম হয়; কিন্তু তাকে তার বাবা জোর করে অজয় দেবগনের সঙ্গে অর্থাৎ বনরাজের সঙ্গে বিয়ে দিয়ে দেন। এরপর কী হয় সেটা নিয়েই এই ছবি। অন্যদিকে পন্নিয়িন সেলভান ছবিতে তাকে রানি নন্দিনীর চরিত্রে দেখা যাবে। প্রথম ভাগে তার চরিত্রটার একঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে তার দুই কাল অর্থাৎ বৃদ্ধ এবং যৌবনকাল দুটোকেই তুলে ধরা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit