সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

টালিপাড়ায় একসঙ্গে শ্রাবন্তী ও জিতু কমল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : সিনেমাটি অ্যাকশন-কমেডি ঘরানার। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। সিনেমাটি যৌথ প্রযোজনায় রয়েছেন প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার। এ সিনেমাটির প্রযোজনা সংস্থা এস কে মুভিস। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। গল্পে এক কিডন্যাপারের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের নাম বাবু, যে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামাচাপা দেয়ার লক্ষ্যে।

গল্পে শ্রাবন্তীর চরিত্রের নাম সোনা। সোনা পেশায় চোর। সিনেমায় দেখা যাবে, নিজের পরিচয় লুকিয়ে একজন পুলিশ হিসেবে পরিচয় দেয় সোনা। ছবির গল্প যত এগোতে থাকবে, তাদের জীবনে সমস্যার মোড় ততই জটিল হয়ে পড়বে। ঘটনাচক্রে লন্ডন শহরে একটি শিশু অপহরণ ঘটনায় জড়িয়ে পরে দুজনেই। এরপর দুজনের মন দেয়া-নেয়া, আর জীবনের খেলা। মূলত এই ট্র্যাকেই এগোবে ছবির গল্প।

ছবিতে শ্রাবন্তী-জিতু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যসহ অনেককে। আগামী মাসেই লন্ডন শহরজুড়ে শুটিং শুরু হবে এ সিনেমার।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit