শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে শফিউদ্দিনের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সফররত সেনাপ্রধানকে সাউথ ব্লক লনে গার্ড অব অনার দেয়া হয় এবং পরে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডের সাথে সাক্ষাৎ করেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সাথে সাক্ষাৎ করেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো অনুসারে ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) এবং আর্মি ডিজাইন ব্যুরো দ্বারা ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়েছিল।

সফরের সময় ভারতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম (সিইউএনপিকে) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিআইপিএসওটি) এর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং প্রশিক্ষণ সহযোগিতার জন্য একটি ‘বাস্তবায়ন ব্যবস্থা’ সই হয়।

সফররত বাংলাদেশের সেনাপ্রধান আগামী ২৯ এপ্রিল চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। সফরকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন। বুধবার (২৭ এপ্রিল) ভারতে যান সেনাপ্রধান শফিউদ্দিন। ৩০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit