শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

ডেসক্ নিউজ : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে, যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যেও সর্বোচ্চ। এদিন ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২০২ কোটি ৩৬ লাখ টাকা। এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ দশমিক ৯০ পয়েন্টে। তবে এদিন কমেছে ডিএসই-৩০ সূচক। সূচকটি ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ দশমিক ৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস। এ ছাড়া ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন,ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রুপালী লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালট্যান্টস লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৭২ লাখ টাকা।
তবে এদিন সিএসইতে বেড়েছে সব কটি সূচকের মান। সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৬৬ দশমিক ৮৯ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ৮ দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৬৪ দশমিক ৬০ পয়েন্টে ও ১ হাজার ১৬১ দশমিক ৯৭ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৯৫ পয়েন্টে ও ১৩ হাজার ৪৪৭ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইতে ১৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টি ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit