শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

চীনা বাবার কাণ্ড! শুধু ছেলের জন্য বিলাসবহুল আজব স্কুল তৈরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ছেলের জন্য অদ্ভুত এবং বিলাসবহুল স্কুল তৈরি করে সংবাদের শিরোনাম হয়েছেন চীনা এক বাবা। স্কুলটিতে সিঁড়ির বদলে তৈরি করা হয়েছে স্লাইড। যেখান দিয়ে শিশুদের সঙ্গে নামতে হবে শিক্ষকদেরও। ৬ মিলিয়ন ইউয়ান (৮,৭০,০০০ ডলার) ব্যয় করে তার তিন বছরের ছেলের জন্য কিন্ডারগার্টেনটি তৈরি করেছেন।

সিঁড়ির পরিবর্তে একটি বিশাল টিউব স্লাইড ব্যবহার করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক সৃষ্টি করেছে। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের এই বাবা- উপনাম লি, তার ছেলে স্কুল শুরু করার সময় হলে সাত মাসের মধ্যে কিন্ডারগার্টেনটি নির্মাণ শেষ করেছিলেন। লি-এর কিন্ডারগার্টেনে পড়তে হলে প্রতি মেয়াদে গুনতে হবে তিন হাজার ৯৮০ ইউয়ান (৫৭৭ ডলার)। তবে শুধু অল্পসংখ্যক শিশুই সেখানে পড়তে পারবে। এ বিষয়ে লি বলেন, ‘আমি আমার ছেলের জন্য একটি সন্তোষজনক কিন্ডারগার্টেন পরিবেশ তৈরি করতে চেয়েছি।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। কেউ কেউ লির প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, স্কুলটি তৈরিতে অযথা অপচয় করা হয়েছে। এটা একটা খারাপ অভিভাবকত্বের উদাহরণ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit