রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দারুন স্বাদের ইলিশ খিচুড়ি রান্নার অসাধারণ রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : আমরা বাঙালি জাতি ভোজন রসিক। আমাদের প্রতিবেলার খাবারে মাছ না হলে যেন চলেই না। আর মাছের মধ্যে ইলিশ হলে তো কথাই নেই। সঙ্গে একটু খিচুড়ি হলে জমে যায় বেশ। আসুন জেনে নেই ইলিশ খিচুড়ি রান্নার নিয়ম-

রান্নায় যেসব উপকরণ প্রয়োজন :

মসুর এবং মুগডাল মিলিয়ে ৪০ গ্রাম

খিচুড়ির মোটা চাল ৫০০ গ্রাম

ইলিশ মাছ ৪ পিস

পেঁয়াজ মিহি করে কাটা ১/২ বাটি

রসুন বাটা ১ চা চামচ,

কাঁচামরিচ ৮-১০টি

লবণ স্বাদ অনুযায়ী

বিজ্ঞাপন

তেজপাতা ২টি

রসুন কুচি ১ টেবিল চামচ

আদা কুচি ২ টেবিল চামচ

পেঁয়াজ মোটা করে কাটা ১ বাটি

হলুদ গুঁড়া ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

সরিষার তেল

পানি পরিমাণ মতো।

প্রণালী : চাল এবং ডাল প্রথমে একসঙ্গে ভালো করে ধুয়ে নিন। একটি পাতিলে তেল গরম করে পেঁয়াজ ও বাকি সব কুচি করা এবং গুঁড়া মসলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষিয়ে চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর তাতে পরিমাণ মতো পানি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। এখন একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরার সঙ্গে অন্যান্য সব বাটা ও গুঁড়া মসলা, কালিজিরা, কাঁচামরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখা মাখা করে রান্না করে ফেলুন ইলিশ মাছ।

তারপর খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে রান্না করা মাছ বিছিয়ে উপরের বাকি রান্না করা খিচুড়ি ঢেকে দিয়ে আরও ১০ মিনিট চুলায় রেখে রান্না করুন। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit