সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

নতুন ইনিংস শুরু সানিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ Time View

বিনোদন ডেস্ক : দুই খেলার এই দুই তারকা সানিয়া-শোয়েব একসঙ্গে ‘জীবনের জুটি’ বেঁধেছেন ২০১৩ সালে। একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে নিয়ে ভালো চলছিল তাদের সংসার। মাস দুয়েক আগেই টেনিস থেকে বিদায় নিয়েছেন সানিয়া। এর মধ্যে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে এসেছে তার দাম্পত্যজীবন। ঘর ভাঙতে বসেছে সানিয়া-শোয়েবের। সম্পর্কে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি, সে কারণেই বিচ্ছেদের সুর। যদিও দুজনই তাদের সম্পর্ক নিয়ে ক্রমাগত হেঁয়ালি করে চলেছেন।

তবে এর মাঝেই এলো নতুন খবর। এবার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন সানিয়া। শোনা যাচ্ছে, খুব শিগগিরই অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তার। সূত্রের খবর, ‘টেলিভিশন কুইন’ একতা কাপুরের হাত ধরেই অভিনয় জগতে পা দেবেন ভারতের এই সাবেক টেনিস-সুন্দরী। খুব শিগগিরই নাকি শো-র জন্য শুটিং ফ্লোরে নামবেন টেনিস প্লেয়ার সানিয়া। যদিও এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একতা কাপুরের শো ‘বেকাবো’ নিয়ে চর্চা চলছে। কারণ, দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরেছেন শালিন ভানোট।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই ‘হ্যাং আউট’ নামের একটি চ্যাট শো করা হচ্ছে। জল্পনা, সেই শো মারফত ‘বেকাবো’র প্রচার চালাবেন সানিয়া। সঙ্গে থাকবেন শালিন ও এষা সিংহ।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit