ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সেখানে তাঁকে অনার গার্ড প্রদান করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রায় পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন।
কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১২