রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা? এই ৩ ফল যতটা সম্ভব এড়িয়ে চলুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর খাবারের মধ্যে ফল অন্যতম। গর্ভস্থ শিশু এবং হবু মায়ের শরীরের যত্নে ফলের ভূমিকা অনবদ্য। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় ফল খাওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা মেনে চলা জরুরি। কয়েকটি ফল রয়েছে যেগুলো অন্তঃসত্ত্বা অবস্থায় খেলে সমস্যা হতে পারে।

পেঁপে : পেঁপের মধ্যে থাকে ল্যাটেক্স। অন্তঃসত্ত্বা অবস্থায় অত্যধিক পেঁপে খেলে অনিচ্ছাকৃত গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। প্যাপেইন উৎসেচক-যুক্ত খাবার তৃতীয় সপ্তাহে এড়িয়ে চলাই ভালো। তবে পাকা পেঁপে খেতে পারেন। এর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট অন্তঃসত্ত্বাকালীন গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য রুখতে সাহায্য করে।

আনারস : আনারসের মধ্যে থাকে ব্রোমেলিন, ফলে সময়ের আগেই গর্ভযন্ত্রণা হওয়ার একটা আশঙ্কা থাকে। অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম সপ্তাহে অবশ্যই আনারস থেকে দূরে থাকুন। সন্তান জন্ম দেওয়ার আগে আনারস খেতে বারণ করেন চিকিৎসকরা।

আঙুর : অন্তঃসত্ত্বা অবস্থায় আঙুর খাওয়া যায় কি না, তা নিয়ে একটা মতবিরোধ আছে। অনেক চিকিৎসক বলেন অন্তঃসত্ত্বা অবস্থায় আঙুর এড়িয়ে চলা উচিত, আবার অনেকে বলেন এই সময় আঙুর খাওয়া যেতে পারে। আঙুর গাছে সহজে পোকা ধরার কারণে প্রচুর পরিমাণ ‘পেস্টিসাইট’ নামক রাসায়নিক ব্যবহার করা হয়। এতে হবু মা ও গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit