বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যে কারণে বন্ধুত্ব ভেঙে যায় মাধুরী ও আমিরের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : ‘দিল’ ছবি দিয়ে আমির খান ও মাধুরীর এক সঙ্গে কাজ করা। ছবির সেটেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুটিংয়ের মধ্যে মাধুরীর সঙ্গে মজা করতেন আমির। নায়িকাকে আমির জানান, তিনি নাকি হাতের রেখা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। মাধুরীও হাত বাড়িয়ে দেন। মজার ছলে হাতে থুথু দেন আমির; আর এই কারণেই ‘পারফেকশনিস্টের’ সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। -খবর আনন্দবাজারের।

আমিরও নিখুঁতভাবে মাধুরীর হাতের রেখা পর্যবেক্ষণ করতে শুরু করেন। অভিনেতা মাধুরীকে বলেন, ‘তুমি খুব নরম মনের মানুষ। খুব সহজে অনুভূতিপ্রবণ হয়ে পড়।’ আমির আরও বলেন, ‘লোকে তোমাকে যা বলে, তুমি তাই বিশ্বাস করে নাও। যেমন আমি তোমাকে এখন বোকা বানিয়ে চলেছি আর তুমি আমার কথা বিশ্বাস করে যাচ্ছ।’

এই বলেই মাধুরীর হাতে থুতু ফেলে দেন আমির। ‘দিল’ ছবি মুক্তি পাওয়ার পর একই বছর ‘দিওয়ানা মুঝসা নেহি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। কিন্তু তার পর আর কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করেননি। বলিপাড়ার একাংশের দাবি, মাধুরীর হাতে থুতু ফেলে দিয়েছিলেন বলেই আমিরের সঙ্গে আর কাজ করতে চাননি অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit