ডেস্ক নিউজ : গ্যাস পাইপ লাইনে জরুরি সংস্কার কাজের জন্য আজ রোববার নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১২টা থেকে ২৬ এপ্রিল (বুধবার) রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হবে। ২৩ এপ্রিল রাত ১২টা থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা কাজ চলবে। এর জন্য লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও ওই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ. ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৪