শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় এক কৃষক নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩১৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নুরুল আমিন (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত হাশেম মুন্সির ছেলে। নুরুল আমিন পেশায় এক জন কৃষক। বৃহস্পতিবার (২০ এপ্রিল ) রাত ৮ টার দিকে চৌগাছা-যশোর সড়কের জাহাতাফ মুন্সি মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত কিচিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা ও পুলিশ জানান, কৃষক নুরুল আমিন সারাদিন কৃষি কাজ শেষে বাইসাইকেলযোগে নাতি ছেলেকে নিয়ে মেয়ের বাড়ী উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে যাচ্ছিলো। তারা চৌগাছা-যশোর সড়কের জাহাতাফ মুন্সি মোড় নামক স্থানে পৌছালে যশোর গামী অফসোনিন গ্রুপ (ঔষধ) কোম্পানীর একটি কাভার্ড পিকআপ (ঢাকা মেট্রো ১১-১৩৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এ সময় চাপা লেগে নুরুল আমিন মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎস নুরুল আমিনকে মৃত ঘোষনা করেন।

তবে এ ঘটনায় নুরুল আমিনের সাথে থাকা নাতি ছেলের কোন আঘাত লাগেনি। এ রির্পোট লেখা পর্যন্ত নুরুল আমিনের মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ছিলো। এদিকে এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ অফসোনিন গ্রুপ (ঔষধ) কোম্পানীর কাভার্ড পিকআপটি (ঢাকা মেট্রো ১১-১৩৬৯) আটক করে থানায় নেন। তবে গাড়ীর চালক পালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit