মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে নিম্নমানের কাজ বন্ধে বাধা, ঠিকাদারের হাতে প্রকৌশলী হেনস্তার অভিযোগ সাজেকে চা পান করে ১২ শ্রমিক গুরুতর অসুস্থ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে ব্রাজিলের বিদায়ে কাফুর আবেগঘন বার্তা তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ

ঈদ বাজারে চাহিদার শীর্ষে দেশীয় ব্রান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : দেশীয় ব্রান্ডের পোশাকের জনপ্রিয়তা বাড়ছে। আকর্ষনীয় ডিজাইন, দেশীয় আবহাওয়ার দিকে দৃষ্টি রেখে পোশাক তৈরির কারণে ক্রেতা-চাহিদায় শীর্ষে এখন দেশীয় ব্রান্ড। উদ্যোক্তারা ধারণা করছেন, এবারের নববর্ষ ও ঈদে বিক্রি ছাড়িয়েছে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা। 

একসময় বিদেশি ব্রান্ডের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। কিন্ত সময়ের ব্যবধানে সেই চিত্র পাল্টে গেছে। ক্রেতারা এখন দেশীয় ব্রান্ডের দিকেই ঝুঁকছেন। আকর্ষনীয় ডিজাইন, উৎসবের তাৎপর্য বিবেচনায় রংয়ের ব্যবহার, দেশীয় আবহাওয়ার দিকে দৃষ্টি রেখে পোশাক তৈরি করায় গ্রাহকদের মন কাড়ছে দেশী ব্রান্ড।

ক্রেতারা জানান, ব্রান্ডগুলো দেশের আবহাওয়াকে মাথায় রেখে কাপড়গুলো সেভাবে তৈরি করছে।

এবারের ঈদেও বাজিমাত করেছে দেশীয় ব্রান্ড। পোশাকের দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়লেও বিক্রি মন্দ হয়নি। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারের চাপ সত্ত্বেও অনেকেই ঈদের পোশাক কিনছেন।

 

আন্তর্জাতিক মানের দেশীয় ব্রান্ড ইয়েলো, অঞ্জনস, টুয়েলভ, দেশীদশ, আড়ং, সারা, ইনফিনিটি, সেইলরসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের শো রুমে ক্রেতাদের ভিড়।

এক ক্রেতা জানান, দেশীয় ছাড়া বাইরেরগুলো ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করি না।

বিদেশি পণ্যের ডিজাইন ও দামের তুলনায় দেশীয় পোশাক অনেক মানসম্মত বলছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, গ্রাহকের পছন্দের ডিজাইনের কারণে জনপ্রিয়তা বাড়ছে দেশীয় ব্রান্ডের। দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার বিষয়তো আছেই।

বিক্রেতারা জানান, দেশীয় প্রোডাক্টগুলো সবাই নিজস্ব ডিজাইনার ও টিম নিয়ে কাজ। সেক্ষেত্রে প্রোডাক্ট নকল হওয়ার সম্ভাবনা খুবই কম। 

তবে গত বছরের তুলনায় বিক্রি খুব এটা বাড়েনি বলে দাবি উদ্যোক্তাদের। পোশাকের বাৎসরিক চাহিদার প্রায় ৪০ শতাংশই পূরণ হয় ঈদে।  

অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, ছোট ছোট উদ্যোক্তারাই এই বাজারটা তৈরি করেছেন। এখন আমরা দেখছি, বড় বড় বিনিয়োগকারীরাও এই ফ্যাসন ইন্ডাস্ট্রিতে আসছেন।

তবে দাম কিছুটা কমালে বিক্রি আরও বাড়বে বলছেন ক্রেতারা। 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit