শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত মোদি সরকার হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’

কয়েলের ধোঁয়া থেকে বাঁচতে ৫ উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম যেমন পড়ছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে মশার দাপট। শহরাঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা খুব একটা না থাকলেও সন্ধ্যা হলেই মশার ভনভন শুরু হয়ে যায়। মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হলেও অনেকেই গরমের চোটে তা ব্যবহার করেন না। বদলে জ্বালান মশার তাড়ানোর কয়েল বা স্প্রে করেন রাসায়নিক দেওয়া ‘রেপেলেন্ট’। অনেকে আবার মশা তাড়ানোর জন্য ছোটদের গায়ে নানা রকম ক্রিমও মাখান।

মশা তাড়াতে এই সব জিনিস ব্যবহার করার ফল যে ভালো নয়, তা বলে থাকেন চিকিৎসকেরাই। এ ছাড়া, কয়েলৈর ধোঁয়া থেকেও ফুসফুসে নানা সমস্যা হতে পারে। দরজা, জানালা বন্ধ করে ঘরে এসি চালালে এসব ধোঁয়া বা স্প্রে কোনোটিই ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে মশা তাড়ানোর উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কিছু তেল রয়েছে, যেগুলো মশা তাড়ানোর কাজে ব্যবহার করা যেতেই পারে।

১. সিট্রানিলা অয়েল : বালতিতে অর্ধেকটা পানি নিয়ে তার মধ্যে ৫ মিলিলিটার সিট্রানেলা অয়েল মিশিয়ে নিন। দিনে দু’বার এ পানি ঘর মুছুন। এ ছাড়া অয়েল ডিফিউজারেও কয়েক ফোঁটা তেল দিয়ে রাখতে পারেন।

২. নিম তেল : ঘরের আনাচকানাচে, ফুলদানিতে রাখা নকল ফুলে কয়েক ফোঁটা নিম তেল দিয়ে রাখুন। নিম তেলের উগ্র গন্ধে মশা ধারকাছে ঘেঁষবে না।

৩. চন্দনের তেল : নারকেল তেল বা অলিভ অয়েলের মধ্যে কয়েক ফোঁটা চন্দন তেল মিশিয়ে নিন। চন্দনের গন্ধে মশা বুঝতেই পারবে না গায়ের কোন অংশে কামড় দেওয়া যায়।

৪. রসুন : রসুনের ঝাঁঝালো গন্ধে মশা ধারেকাছে ঘেঁষতে পারে না। রসুনের তেলের গন্ধ যদি সহ্য করতে পারেন, সে ক্ষেত্রে কয়েক ফোঁটা ছড়িয়ে দিলেই মশাদের উৎপাত বন্ধ হবে।

৫. পুদিনা : অয়েল ডিফিউজারের মধ্যে কয়েক ফোঁটা পুদিনার তেল দিয়ে রাখুন। সন্ধ্যার পর জানালা-দরজা খোলা রাখলেও মশা চৌকাঠ পেরোতে পারবে না।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit