রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

গরমে ইউরিন ইনফেকশনের ভয়? কিভাবে করবেন প্রতিরোধ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। এমন তীব্র গরমে একাধিক অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমনকী ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশনে আক্রান্ত হচ্ছে অনেকেই।

কিডনি থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত দীর্ঘযাত্রা পথের কোনও একটি জায়গায় ইনফেকশন হলেই বলা হয় ইউরিন ইনফেকশন। এ ক্ষেত্রে প্রস্রাব করার সময় জ্বালা, যন্ত্রণা, প্রস্রাবে রক্ত, পেটে ব্যথা, তলপেটে ব্যথা, জ্বর, কাঁপুনি ইত্যাদি এই অসুখের লক্ষণ হতে পারে।

এই সময়ে ঘামের মাধ্যমেই দেহের অনেকটা পানি বের হওয়ার ফলে প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে হয় না। এই কারণে ইনফেকশনের আশঙ্কা বৃদ্ধি পায়।

আসুন জেনে নেওয়া যাক এই গরমে কী ভাবে ইউরিন ইনফেকশন প্রতিরোধ করবেন?

১. পর্যাপ্ত পানি পান

​শরীরে পানির ঘাটতি হলে ইউরিন হয় না। তখন ইউরিনারি ট্র্যাক্টে বাড়তে পারে ব্যাকটেরিয়া। আর এই কারণেই সংক্রমণ হয়। এদিকে ইউরিন আউটপুট ঠিক থাকলে প্রস্রাবের সঙ্গেই ব্যাকটেরিয়া দেহের বাইরে চলে আসে। ফলে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে না। তাই গ্রীষ্মের দিনে অন্ততপক্ষে ৩ থেকে ৪ লিটার পানি খাওয়ার অভ্যাস করুন।

২. ডাবের জল, ফলের রস পান করুন​

অনেকেই দিনে ৩ থেকে ৪ লিটার পানি খেতে পারেন না। তারা সেই ঘাটতি মেটানোর জন্য ডাবের পানি ও ফলের রস খেতে পারেন। এগুলো থেকে থেকে শরীরে পানির ঘাটতি মিটবে। পাশাপাশি দেহে খনিজ, ভিটামিন এবং ইলেকট্রোলাইটস পৌঁছে যাবে। ফলে যে কোনও ধরনের সংক্রমণই দূরে থাকতে বাধ্য় হবে।

​৩. বাইরের টয়লেট কম ব্যবহার করুন​

সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই টয়লেট থেকেই এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। তাই চেষ্টা করুন এই সময়টায় অন্তত পাবলিক টয়লেট এড়িয়ে চলার। বিশেষত, মহিলাদের পাবলিক টয়লেট এড়িয়ে যাওয়া উচিত। একান্তই প্রয়োজনে ব্যবহারের আগে পাবলিক টয়েলট জীবাণুনাশ করে নিন।

৪. প্রস্রাব চেপে রাখা যাবে না

প্রস্রাব ধরে রাখলে ব্লাডারে অনেকটা সময় ধরে ব্যাকটেরিয়া উপস্থিত থাকার সুযোগ পায়। তখন হতে পারে ইউরিন ইনফেকশন। এই পরিস্থিতিতে সচেতন থাকা ছাড়া অন্য কোনও গতি নেই। তাই প্রস্রাব কখনওই ৩০ মিনিট বা তার বেশি সময় ধরে রাখবেন না।

​৫. চিকিৎসকের পরামর্শ নিন​

অনেকে বছরে একাধিকবার এই অসুখে আক্রান্ত হন। তাঁদের বিশেষভাবে সচেতন হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কী কারণে বারবার এমন সমস্যা হচ্ছে তা খুঁজে বের করে দেখতে হবে। তারপর চিকিৎসা।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit