বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৯ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হয় ধমকা হাওয়া ও শিলাবৃষ্টি। এ বৃষ্টির স্থায়িত্ব হয় মাত্র ২০ মিনিট। এর আগে সারা দিনজুড়ে দেশের অন্যান্য জেলার মত তীব্র রোদে পুড়েছে সিলেট।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা হলেও রাতের বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দেয়। তবে বৃষ্টির কারণে কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকে পড়লেও বৃষ্টির দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

ঈদের কেনাকাটা করতে আসা দিপু চৌধুরী বলেন, ‘হঠাৎ বৃষ্টির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও খুব শান্তি অনুভব হচ্ছে। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, ‘এখন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৩ তারিখ থেকে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সিলেটের একটি উপজেলায় কিছুটা বৃষ্টিপাত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৩,/রাত ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit