বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে আগুনে পুড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিল। এসময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ড ঘটলে মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। দুখু মিয়ার বসত ঘরে তার দুই শিশু কন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল।

আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় দুই শিশু কন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit