রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

ডায়াবেটিসে ভুগছেন? চায়ে কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চিকিৎসকদের মতে, বিশেষ পদ্ধতিতে চা তৈরি করলে শুধু ডায়াবেটিস নয়, রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য খনিজের ভারসাম্যও রক্ষা করে।

রক্তে শর্করার মাত্রা একবার বেড়ে গেলে, তা নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য বিষয়। জীবনযাপনে পরিবর্তন আনার পাশাপাশি বদল আনতে হয় খাওয়ার অভ্যাসেও। অনেকেই আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দু’বেলা খাবার খাওয়ার আগে নিয়ম করে ‘ইনসুলিন’ও নেন। শরীরচর্চা করার পরামর্শও দেন চিকিৎসকেরা। তবে হালের গবেষণা বলছে, ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে কার্যকর একটি মশলা হল দারচিনি।বিভিন্ন দেশের গবেষণায় প্রমাণিত হয়েছে শরীরে ইনসুলিন হরমোনের ভারসাম্য রক্ষা করতে দারচিনির ভূমিকা রয়েছে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস’-এর তথ্য বলছে, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে, প্রতি দিন ৩ থেকে ৬ গ্রাম দারচিনি গুঁড়ো খাবারের তালিকায় রাখা যেতেই পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও রকম ওষুধ ছাড়াই আশ্চর্যজনক ভাবে এই মশলাটি ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে।

অনেকেই আবার উল্টো মতও পোষণ করেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারচিনির ব্যবহার নিয়ে যথেষ্ট সন্দেহও প্রকাশ করেন অনেকে। কিন্তু চিকিৎসকদের মতে, এই দারচিনি শুধু ডায়াবেটিস নয়, রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য খনিজের ভারসাম্যও রক্ষা করে।

কী ভাবে তৈরি করবেন দারচিনির চা?

ফুটন্ত পানিতে দারচিনির গুঁড়ো বা এক টুকরো দারচিনি ফেলে কিছু ক্ষণ চাপা দিয়ে রাখুন। মিনিট দুয়েক পর ছেঁকে চায়ের মতো খেয়ে নিন। সবচেয়ে ভাল হয় রাতে খাওয়ার পর এবং শুতে যাওয়ার আধ-একঘণ্টা আগে এই চা খেতে পারলে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit