রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

গরমে গর্ভবতী মায়েদের যত্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আর যদি গরমের সময় কেউ গর্ভ ধারণ করে তাহলে এই সময় গরম আরও বেশি অনুভূত হয়।

তাই এ সময় গর্ভবতী মায়েরদের যত্নে নিজে ও তার আশপাশের লোকজনকে বেশী সচেতন হওয়া দরকার। সুস্থ থাকতে এই গরমে গর্ভবতী মায়েদের নীচের কয়েকটি টিপস মেনে চলেন তাহলে অনেক উপকার পাবেন।

১. শরীরের আর্দ্রতা বজায় রাখুন

গরমের সময় প্রচুর ঘামার কারণে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা একটি সাধারণ সমস্যা। গর্ভবতী মায়ের পানিশূন্যতা রোধে সারাদিন প্রচুর পানি পান করা উচিত। দেহে পানিশূন্যতা দেখা দিলে শরীর দুর্বল হওয়ার পাশাপাশি প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। তাই এ সময় প্রচুর তরল জাতীয় খাবার যেমন ডাবের পানি, ফলের জুস, লাচ্ছি, লেবু মিশ্রিত পানি, দই ইত্যাদি খেতে হবে। প্রস্রাবের রং স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাওয়া উচিৎ।

২. নিয়মিত গোসল করা

গরমের সময় বাহিরের তাপমাত্রার পাশাপাশি শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের চাইতে বেশী অনুভূত হয়। এজন্য গরমে নিয়মিত গোসল করা দরকার, পারলে দিনে একাধিকবার গোসল করা উচিৎ। বিশেষ করে ঘুমাবার পূর্বে গোসল করতে পারলে শরীরের তাপমাত্রা কমে এবং আরামদায়ক ঘুম নিশ্চিত করা যায়।

৩. হালকা ও আরামদায়ক পোশাক পরা

গরমের সময় যেহেতু গর্ভবতী মায়েরদের গরম বেশি অনুভূত হয় তাই এ সময় পোশাক হালকা, ঢিলেঢালা ও আরামদায়ক হওয়া উচিত। পোশাকটি হওয়া উচিত সুতি কাপড়ের যাতে শরীরে প্রচুর বাতাস লাগে।

গরমে গর্ভবতী মায়েদের যত্ন

৪. অল্প করে বার বার খাওয়া

গর্ভবতী মায়েদের এ সময় অভ্যন্তরীণ পরিপাক ও বিপাক প্রক্রিয়া সহজ করতে একবারে বেশি না খেয়ে বার বার অল্প অল্প করে খাওয়া অনেক উপকারী । এতে করে তার শরীরের উপর চাপ কম পড়ে এবং শরীর অধিক পরিমাণে তাপ উৎপাদন হওয়া থেকে রক্ষা পায়।

৭। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার খাওয়া

গর্ভকালীন সময়ে খাবার দাবার হওয়া চাই বিভিন্ন মিনারেল ও ভিটামিন যুক্ত। তাই যেসব খাবারে প্রোটিন, আয়োডিন, ক্যালসিয়াম ও আয়রন বেশী পাওয়া যায় যেমন নানা প্রকার ফলমূল, শাকসবজি ,ডাল,ডিম ,সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে। আর এসময় চর্বিযুক্ত খাবার যতটা পারা যায় এড়িয়ে চলাই উচিত। এ ছাড়া এ সময় অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো।

৮. ক্যাফেইন জাতীয় পানীয় পরিত্যাগ করা

ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা,কফি পান করলে রক্তচাপ সহ দেহে তাপমাত্রা বৃদ্ধি পায়। এগুলো অনিয়মিত হৃদস্পন্দন সহ গর্ভবতীর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে । তাই এ সময়ে ক্যাফেইন জাতীয় পানীয় না গ্রহন করাই গর্ভবতী মায়েদের জন্য উপকারী।

৯. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া

গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় বলে গর্ভবতী মায়েদের অতিরিক্ত বিশ্রামের দরকার হয়। এ ছাড়া এ সময় তার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও জরুরী। গরমে অতিরিক্ত পরিশ্রম করা থেকেও তাঁকে বিরত রাখতে হবে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit