রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

গরমে তরমুজ খাচ্ছেন, কিন্তু বীজ ফেলে দিচ্ছেন? জানেন তার উপকারিতা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম পড়েছে জাঁকিয়ে। শরীর ঠান্ডা রাখতে অনেকেই তাই ভরসা রাখছেন বিভিন্ন গ্রীষ্মকালীন ফলের উপর। শরীর আর্দ্র রাখতে প্রয়োজন পড়ে পানি এবং বিভিন্ন সরস ফলের। এই তালিকায় একেবারে প্রথম দিকে আসে তরমুজের নাম। তরমুজে রয়েছে ৯২ শতাংশ জলীয় উপাদান যা শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে।

কিন্তু তরমুজের মধ্যে যে কালো রঙের ছোট ছোট বীজ থাকে, সেগুলি নিশ্চয়ই ফেলে দেন? আবার খেতে গিয়ে ভুল করে তরমুজের বীজ পেটে চলে গেলে অনেকেই ভাবেন, বোধ হয় পেট ব্যথা হবে। কিন্তু নিরামিষ রান্নায় বা তরিতরকারিতে মশলা হিসাবে অনেকেই চারমগজ ব্যবহার করেন। এই চারমগজ যে আসলে তরমুজের বীজ, তা জানেনই না অনেকে। পুষ্টিবিদরা বলেন, তরমুজের এই দানার নাকি পুষ্টিগুণ কম নয়। তরমুজের বীজে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। সুস্থ থাকতে সারা দিনে যে পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয়, তার ৬০ শতাংশই মিলতে পারে এক কাপ তরমুজের বীজ থেকে।

১) হার্টের স্বাস্থ্য ভাল রাখে

রক্তে থাকা ‘এলডিএল’ কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তরমুজের বীজে রয়েছে মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা রক্তে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য কিন্তু বেশ উপকারী ম্যাগনেশিয়াম সমৃদ্ধ তরমুজের বীজ।

২) প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে

বিভিন্ন মৗসুমি রোগ থেকে বাঁচতে, শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে পারে তরমুজের বীজ। কারণ, এই বীজে রয়েছে জিঙ্ক। তরমুজের দানা হল জিঙ্কের প্রাকৃতিক উৎস।

৩) হজমে সহায়তা করে

তরমুজের বীজে ফাইবারের পরিমাণ বেশি। যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। পরিপাকতন্ত্র ভাল থাকলে হজমের সমস্যাও থাকে না।

৪) চুল এবং ত্বক ভাল রাখে

প্রোটিনের পাশাপাশি তরমুজের বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক এবং চুলের স্বাস্থ্য ভাল রাখে। ত্বকে কোনও প্রদাহ হলে তা-ও কমাতে সাহায্য করে।

৫) হাড় মজবুত করে

হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে গেলে ক্যালশিয়াম ছাড়াও বেশ কিছু খনিজের প্রয়োজন হয়, এই খনিজগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে তরমুজের বীজে। শুধু হাড় নয়, পেশির গঠনেও অত্যন্ত প্রয়োজনীয় এই খনিজগুলি।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit