সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রাস্তার পাশে সাজানো ইফতার, নিতে পারছেন যে কেউ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ Time View
নওগাঁ প্রতিনিধি : রাস্তার ধারে সাঁজানো আছে ইফতার বক্স, যার মন চায় নিয়ে যাচ্ছেন ইফতারিগুলি। অসহায় রোজাদারদের এমন ব্যতিক্রমি আয়োজনে শহরের কেডির মোড়ে। রাস্তার পাশে ফুটপাতে ওয়ান টাইম প্যাকেট ও একটি পানির বোতল লাইন করে সাজানো। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ নামের একটি সামাজিক সংগঠন।এভাবে নওগাঁ শহরের ব্রিজ মোড়, কেডির মোড় এবং মুক্তির মোড়ে শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়। যার প্রয়োজন তিনি প্যাকেটটি নিয়ে যাচ্ছেন। প্রতিটি প্যাকেটে ছিল- বিরিয়ানি, ছোলা, জিলাপি, আপেল, খেজুর, সালাদ, পিঁয়াজু ও বেগুনি।
শহরের তাজের মোড়ের বাসিন্দা রেজাউল করিম বলেন, আমি সারাদিন রোজা রেখে রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ইফতারের আগে কেডির মোড় দিয়ে বাড়ি ফিরছিলাম। ইফতার প্যাকেট সাজানো। এগুলো নাকি অসহায়দের জন্য। পরে সেখান থেকে একটি প্যাকেট নিয়েছি।জয়নাল হোসেন নামের এক দিনমজুর বলেন, আমি গরীব মানুষ। ভালো ইফতারি খাওয়ার মত সামর্থ্য নাই। ব্রিজের মোড়ে রান্তার পাশে ইফতার সাজানো। ওখান থেকে একটি ইফতার বক্স নিমাল। যারা এমন আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’র পরিচালক ডেন্টিস্ট মো. খালেদ বিন ফিরোজ বলেন, আমাদের সমাজের অনেক অসহায় মানুষ আছেন যাদের আয় কম হওয়ায় ভালো ইফতার কিনে খেতে পারেন না। আবার অনেকে আছেন ভালো খাবারের ইচ্ছা থাকলেও বলতে পারেন না। তাদের কথা চিন্তা করে এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে। আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য না থাকায় অনেক কার্যক্রম পরিচালনা করতে পারি না। কোনো সহৃদয়বান যদি সহযোগিতা করতে চান আমরা তাকে সাদরে গ্রহণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, অর্থ সম্পাদক আহসান হাবিব মোহন, সদস্য হাফেজ মো. আরিফ, সদস্য মো.রবিউল ইসলাম, জাহিদ হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ।উল্লেখ্য, ২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit