বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

নরসিংদীতে কৃষকের চোখ উপড়ে ও গলা কেটে খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৭১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর রায়পুরায় রায়হান উদ্দিন (৪০) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাঁ চোখ উপড়ে ফেলা হয়। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বাড়ির পাশের একটি ঘাস ক্ষেতে রায়হানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন নিহতের পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে দুপুরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রায়হান সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। নিহতের মেয়ে মারজিয়া জানান, গতকাল রোববার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তার বাবা রায়হান। সকালে স্থানীয় সুলতান মিয়ার ঘাস ক্ষেতে রায়হানের গলাকাটা ও বাঁ চোখ উপড়ানো লাশ পাওয়া যায়।

কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে ধারণা দিতে পারেননি পরিবারের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit