বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

‘শকুন্তলম’ সিনেমায় যে শর্তে রাজি হয়েছিলেন সামান্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে ভারতীয় চলচ্চিত্রের তামিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত দক্ষিণী ছবি ‘শকুন্তলম’। বক্স অফিসে এখনো তেমন সাড়া জাগাতে না পারলেও চর্চায় আছেন সামান্থা নিজে। কারণ এ ছবির জন্য অসম্ভব পরিশ্রম করেছিলেন দক্ষিণী তারকা অভিনেত্রী। শুধু বিরল রোগের সঙ্গে লড়াই নয়, ছবিতে নিজের চরিত্রের জন্য শারীরিক পরিবর্তন করতেও হয়েছে এ অভিনেত্রীকে।

ছবির পরিচালক গুণশেখর বলেন, ছবি করার আগে আমি সামান্থাকে জানিয়েছিলাম যে, চরিত্রের জন্য তাকে শারীরিক গঠন কিছুটা বদলাতে হবে। সেই কারণে সামান্থা আমার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন। পরিচালক বলেন, আমার ছবির জন্য, ‘শকুন্তলম’-এর জন্য আমি অন্য কোনো অভিনেত্রীর কথা ভাবিইনি। সামান্থাই আমার প্রথম ও শেষ পছন্দ ছিলেন। কবি কালীদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে বাঁধা হয়েছে ‘শকুন্তলম’ ছবির চিত্রনাট্য। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit