বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

রোজা রেখেই কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। ১৯৭৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জে তার জন্ম হয়েছিল।  

জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। এসময় কিল হিম ছবির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা। ’ 

সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা। 

শামীম হোসেন নামে এক সাংবাদিক ফেসবুকে লেখেন- ‘অনন্ত জলিল ভাই জন্মদিনের কেকটা ইফতারের পরে কাটলেও পারতেন। তাহলে আর কেক খেয়ে আমি তো রোজা বলে আফসোস করা লাগতো না।’ 

এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন ‘কিল হিম’ নিয়ে। ‘কিল হিম’ হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনারই বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যমে। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে। 

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit