শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

চৌগাছায় ধান কাটা শুরু কৃষকের সোনালী স্বপ্ন উঠবে ঘরে

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইরি-ধান কাটা শুরু হয়েছে। ঘরে উঠবে কৃষকের সোনালী স্বপ্নের ধান। মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি ধান । পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবারও ইরি বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার কৃষক পরিবারে বইছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। মাঠে মাঠে আনন্দে মাতুয়ারা সোনালী ধানের শীষ। প্রতিটি ধানের শীষে যেন কৃষকের রক্তপারি করা ক্লান্তিমাখা জীবনের স্বপ্ন নির্ভর করছে। তার পরেও বাম্পার ফলন আর বাংলা নববর্ষের আনন্দে মাঠে মাঠে ধান কাটার উৎস বইছে। পাঁকা ধানের শীষে সূর্যের সোনালীরোদ যেন খেলায় মেতেছে। কৃষাণ-কৃষাণীরা মনে বইছে আনন্দ আর মুখভরা হাঁসি।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ বছর ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার ২০০ হেক্টর। চাষ হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ২০০মেঃ টন।উপজেলা জুড়ে ধানের বাম্পার ফলনে বাধ-ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কৃষকরা। দিগন্তজুড়া সোনালী ফসলের মনোরম দৃশ্য যেন পেতে রাখা গালিচা। আমাগ রোপন করা ধান কাটা শুরু হয়েছে। তবে এক সপ্তাহ পরে শুরু হবে ধান কাটার মহোৎসব। ব্যস্ততম সময় কাটাবেন কৃষক-কৃষানীদের। প্রচন্ড তাপদাহে খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সোনালী স্বপ্ন ঘরে তোলার কাজ।

উপজেলার বাদেখড়িঞ্চা গ্রামের কৃষক মামুন হোসেন জানান, তার তিন বিঘা জমির ধান কাটা হয়েছে। ফলন অনেক ভালো হয়েছে। তার পরেও ধান চাষে যে খরচ হয়েছে তাতে কম পক্ষে ১৫’শ টাকা মন দরে ধান বিক্রি করতে পারলে ভাল হবে।পাশাপোল গ্রামের মমিনুর রহমান, কয়ারপাড়া গ্রামের ইউনুচ অলী, মাসুদুর রহমান, আবুকালাম, রামকৃষ্ণপুর গ্রামের নুরুজ্জামান, বলেন, এক বিঘা জমির ধান জমি প্রস্তুত থেকে ধান ঘরে তোলা পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা খরচ। তবে যারা বিদ্যুৎচালিত সেচপাম্পের পানি এবং নিজেরাই পরিচর্চা করেছেন তাদের জন্য খরচ একটু কমবে। সেক্ষেত্রে প্রতি মন ধান ১৫’শ টকার উপরে বিক্রি করতে পারলে তাদের আসল ঘরে আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন বলেন, এবছরে আবহাওয়া ভালো তাই ধানের ফরন ভালো হবে। তাপে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। ইতোমধ্যে কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। উপজেলা কৃষি অধিদফতরের পক্ষ থেকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে রোবধান কাটা হবে। এতে শ্রমিক সঙ্কট অনেকটা কমে আসবে। তা ছাড়া যেসব ক্ষেতে ধান নুয়ে পড়েছে সেসব ক্ষেতের ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit