শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধানই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

বিরোধীদলীয় এই নেতার অভিযোগ, তিনি যাতে ক্ষমতায় ফিরতে না পারেন তাই সেনাবাহিনী দেশটির ‘দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের’ পক্ষ নিয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় লাহোরে দলীয় সমর্থকদের উদ্দেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এসব কথা বলেন। একই সঙ্গে তিনি তার দলীয় সমর্থকদের দেশের সর্বোচ্চ আদালতের পাশে থাকারও আহ্বান জানান।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার দেশটির ইলেকট্রনিক মিডিয়ায় ইমরান খানের বক্তব্য প্রচারে ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। 

সুপ্রিমকোর্টে বিভক্তি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। 

তিনি দাবি করেন, ‘আমদানি করা সরকার’ সুপ্রিমকোর্টকে অসম্মান করার চেষ্টা চালাচ্ছে। সরকার সর্বোচ্চ আদালতকে অসম্মানিত করার সব রকম চেষ্টা চালাচ্ছে। তাই আমি সর্বোচ্চ আদালতের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানের গণতন্ত্র এখন সুপ্রিমকোর্টের ওপর নির্ভর করছে। যারা গণতন্ত্র চান তাদের এর পাশে দাঁড়াতে হবে।’

 

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/সকাল ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit