শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জনতা-অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগে ভুয়া প্রজ্ঞাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনটি ভুয়া বলে দাবি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সই করেছেন গত ১২ এপ্রিল।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।  

অতি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ড. মো. মজিবুর রহমান এবং শুধাংশু শেখর বিশ্বাসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত তথাকথিত একটি প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে- যা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত, পদ্ধতিগতভাবে ভুল ও আইন পরিপন্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit