বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

‘আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : দে মুক্তির মিছিলে আলোচনায় এলো আরও একটি সিনেমা ‘লোকাল’। গতকাল শনিবার জনপ্রিয় অভিনত্রী শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত এই ছবির অ্যাকশনে ভরপুর ট্রেলারটি নেটিজেনদের প্রশংসা পাচ্ছে।

পৌনে তিন মিনিটের ট্রেলার দেখে আঁচ করা যাচ্ছে, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে।ট্রেলারের কয়েকটি সংলাপ আলাদা করে কানে লাগছে দর্শকের। যেমন আদরের মুখে- ‘আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’।

এছাড়া প্রেম রসায়নের দৃশ্যে আদর বলেছেন, ‘যদি হঠাৎ একটা আউলা বাতাস আইসা সবকিছু ছারখার কইরা উড়াইয়া লই যায়, তখন?’ এর বিপরীতে বুবলীর জবাব, ‘তখন তুই আমার হাতটা ঠিকমতো ধইরা রাখিস। আমিও তোর সাথে ছারখার হমু। উইড়া যামু সেই বাতাসে।

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।

উল্লেখ্য, শবনম বুবলী ও আদর আজাদ জুটির দ্বিতীয় ছবি ‘লোকাল’-এ। তারা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit