মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি: সাবিলা নূর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মুখ ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। রোজা রেখেই করছেন সেসব কাজ। এবার ঈদেও আসছে তার ১০-১২ টি কাজ।
এরই মধ্যে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথপোকথনে জানালেন ছোটবেলার ঈদের স্মৃতি।  

ছোট বেলার ঈদে কোন বিষয়টি এখনও মিস করেন অভিনেত্রী; এমন এক প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, ‘আমি ছোট বেলায় ঈদের আগের সময়গুলো ভীষণ মিস করি। কারণ, রোজার পুরো মাসটাই আসলে ঈদের জন্য অপেক্ষায় থাকা হয়।

‘এখন যেমন চেষ্টা করি শুটিংয়ের মধ্যেও রোজা রাখার। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি। ছোট বেলায় দেখা যেত একটা একটা করে রোজা রাখার ফিলিংসটা, ঈদ কবে আসবে তার জন্য অপেক্ষা করা, মেহেদি দেয়া, শপিং করা এই বিষয়গুলো এখনও অনেক মিস করি।’
তবে ঈদের আনন্দময় অনুষঙ্গ ‘ঈদ সালামি’র সঙ্গে প্রায় সম্পর্কহীন অভিনেত্রী। জানালেন, ঈদ সালামি পাওয়া বা দেয়ার মতো ব্যাপারটা তার নেই।

সাবিলা নূর বলেন, ‘ঈদে সালামি পাই না। আর সালামি দেয়ার ব্যাপারটাও নেই। আসলে পরিবারে আমার থেকে ছোট আর কেউ নেই। আমিই সবার ছোট। আমার বড় ভাই অস্ট্রেলিয়াতে থাকে। দেশে থাকলে হয়ত, বড় ভাইয়ের ছেলে-মেয়েকে অবশ্যই দেয়া হতো। কিন্তু যেহেতু বড় ভাই, বড় বোন দেশে নেই, তাই সালামি পাওয়াও হয় না, দেয়াও হয় না।’

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit