বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পার্বতীপুরে সরকারি চোরাই চালসহ ইউপি সদস্য গ্রেফতার”

আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View
আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের মোঃ জিল্লুর রহমান নামের এক ইউপি সদস্যকে ভিজিএফের ৮ বস্তা চালসহ গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারের ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। এলাকাবাসী জানান, তারা কিছু বিশ্বস্ত মানুষের মাধ্যমে জানতে পারে ঈদ উপলক্ষে প্রদেয় ৭’শ বস্তা চাল যেখান থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১০ কেজি করে দেওয়ার কথা। এই চালের ১১ বস্তা ইউপি সদস্য জিল্লুর রহমানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি কানাঘুষায় ব্যাপক আকার ধারন করলে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চাল গুলো ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করে বড় পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। 

একই সময় ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় নেয়া হয়। এ সংবাদ পাঠানো পর্যন্ত ইউপি সদস্য জিল্লুর রহমানকে থানা হাজতে রাখা ছিল। থানা সুত্র জানিয়েছে, মামলা রেকর্ড পূর্বক আজই শনিবার তাকে জেল হাজতে পাঠানো হবে। একটি সুত্র জানিয়েছে, ইউপি সদস্য জিল্লুর রহমান গ্রেফতারের পরপরই অন্যান্য ইউপি সদস্যরা সকলেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। 
অপর একটি সুত্রের দাবি, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ৭’শ বস্তা চাল নেয়ার পরপরই গোটা পরিষদটি ৯ বস্তা করে চাল নিজেদের ভাগে রাখার নিমিত্তে রাতারাতি নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যান্য ইউপি সদস্যদের বাড়িতে তল্লাশি করলে গণমানুষের আরো চাল মিলবে। এ ঘটনার পর আজ শনিবার দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখেন। আরও চাল উদ্ধারের তৎপরতা চলছে বলে জানা গেছে। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাইলের সাথে কথা হলে জানান, গণমানুষের হক যারা বে-হক করে তাদের পরিণতি এমনই হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, উদ্ধারের সময় আমিও ছিলাম। একজন চেয়ারম্যানের উপর তার ইউপি সদস্যের হেন কর্মকান্ডের কোন প্রভাব পরে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উত্তরদানে বিরত থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit